1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সাথে দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার ঢাকায় আসছেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৩১ বিলিয়ন ডলার স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্রগ্রাম ম্যাজিস্ট্রেট কোর্টের ৯ আইনজীবীকে শোকজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭
  • ২১০ Time View

চট্রগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাস কক্ষ ভাঙচুরের সঙ্গে জড়িতদের শোকজ দেয়া হয়েছে। আইনজীবিদের স্বীকৃতিদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে অভিযুক্ত নয়জনের নামে শোকজ জারি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি চট্রগ্রামের ম্যাজিস্ট্রেট কোর্টে বিচার চলাকালীন এজলাস কক্ষ ভাঙচুর করেন বেশ কয়েকজন আইনজীবী। এরপর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। বিষয়টিকে আমলে নিয়ে এ ঘটনার কারণ জানতে আজ বুধবার অভিযুক্ত ব্যক্তিদের শোকজ জারি করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

তাদের মধ্যে রয়েছেন, আইনজীবী জান্নাতুল ফেরদৌস মুক্ত, চন্দন বিশ্বাস, শাকিল, আউয়াল খান, টি আর খান, প্রদীব, সিবলী, মাসুদ পারভেজ এবং মোস্তাফিজুর রহমান।

আগামী ১৪ ফেব্রয়ারির মধ্যে শোকজের জবাব দিলে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ উত্তর দেয়া না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ