1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

খুলনায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ৯৪ Time View

খুলনা মহানগরীর চানমারী এলাকায় ব্যবসায়ী আলম হত্যা মামলায় ইকবাল হোসেন ওরফে রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আাদালতের বিচারক মোসা. দিলরুবা সুলতানা এই রায় দেন।

অতিরিক্ত মহানগর দায়রা জজ আাদালতের অতিরিক্ত পিপি বিরেন্দ্র নাথ সাহা বলেন, ২০১০ সালের ১৯ জুলাই রাতে আসামি ইকবাল নগরীর লবনচরা এলাকায় অবস্থিত হাজী মালেক কলেজ রোডের বাসিন্দা আব্দুস সোবাহানের ছেলে আলমকে বাড়ি থেকে ডেকে কলেজের পাশের পুকুর পাড়ে নিয়ে যায়।

সেখানে তাকে উপর্যপুরি ছুরিকাঘাত করে পুুকুরে ফেলে দেয়। পরদিন মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত উক্ত রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ