1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প পুঁজিবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সমন্বিত উদ্যোগের আহ্বান | বাণিজ্য ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩ ককটেল বিস্ফোরণ বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীলে উন্নীত প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনেত্রী বাঁধনের খোঁজ নিতে বাসায় গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভারত-বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে পার্বতীপুরে পৌঁছাল ৪ হাজার মেট্রিক টন ডিজেল | খবর

৫ বছরে ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে স্টারবাক্স

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭
  • ১০৬ Time View

মার্কিন প্রতিষ্ঠান স্টারবাক্স জানিয়েছে, তারা আগামী পাঁচ বছরে প্রায় ১০ হাজার শরণার্থীকে চাকরি দেবে। বিশ্বের ৭৫টি দেশ যেখানে এই প্রতিষ্ঠানটি ব্যবসা করছে সেখান থেকে এই শরণার্থীদের নেয়া হবে। সিএনএনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে সফরের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশে স্বাক্ষরের পরই স্টারবাক্সের চেয়ারম্যান এবং সিইও হাওয়ার্ড স্কালজ তাদের এই পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ‘আমরা একটি নজিরবিহীন সময়ে বাস করছি। বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে আমাদের বিশ্বাসকে আরো শক্তিশালী করতেই শরণার্থীদের প্রতি নমনীয় আচরণ এবং প্রতিষ্ঠানের কাজে শরণার্থীদের নেয়ার বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

বাণিজ্যে নিষেধাজ্ঞা, শরণার্থীদের ওপর বিধি-নিষেধ এবং তাদের ব্যবসায়ে করের প্রভাব সংক্রান্ত যে কোনো বিষয়ে মেক্সিকান গ্রাহক, অংশীদার এবং তাদের পরিবারদের সাহায্য এবং সহযোগিতা করতেও প্রস্তুত রয়েছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, ‘মানুষের ভেতরের স্বত্ত্বাকে জাগিয়ে তোলা এবং তার পরিচর্যা, এক কাপে একই সময়ে সবার মধ্যে ভ্রাতৃত্ব তৈরির জন্যই আমরা ব্যবসা করছি। এটা কখনোই পরিবর্তন হবে না। এই ব্যাপারে আমি আমার কথা রাখব। সেটা সবাই দেখতে পাবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ