1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর স্কোরে বড় উন্নতি মেঘনা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সাথে দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার

আনসার সদস্য হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৬ মার্চ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭
  • ২৫২ Time View

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছুরিকাঘাতে আনসার সদস্য নিহতের ঘটনায় দায়ের হত্যা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্তকারী অফিসার প্রতেবদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন ধার্য করেন।

২০১৬ সালের ৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমনের ২নং গেট দিয়ে প্রবেশের চেষ্টা করে সিহাব নামের এক ব্যক্তি। তখন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা বাধা দিলে সে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে সোহাগ আলী নামে এক আনসার সদস্য নিহত হন।

এ ঘটনায় আহত হয়ে সিএমএইচে ভর্তি আছেন আনসারের আহত আরেক সদস্য সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) জিয়াউর রহমান। এছাড়া দুই এপিবিএন কনস্টেবল আশিক ও ইশতিয়াককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনার পরদিন বিমানবন্দর থানায় সিহাবকে আসামি করে আনসারের কোম্পানি কমান্ডার আশরাফুল আলম বাদী হয়ে মামলা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ