1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
জ্ঞানভিত্তিক সমাজ গঠনে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা যুক্তরাজ্যের নতুন নিরাপত্তা অডিটে বাংলাদেশের বিমানবন্দরগুলোর স্কোরে বড় উন্নতি মেঘনা ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সাথে দুটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইতালি কানাডার সঙ্গে বাণিজ্য বহুমুখীকরণে জোর বাংলাদেশের সোনালী আঁশে খরচ উঠছে না কৃষকের, ভরসা পাটখড়ি খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা: মেসে নেই কেউ, কথা বলতে চান না এলাকাবাসী ইরান যুদ্ধের মাঝেও তেলের দাম নিয়ন্ত্রণে ট্রাম্পের পরোক্ষ ত্রাতা’র ভূমিকায় শি জিনপিং ভারপ্রাপ্ত চিফ প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার

সুরঞ্জিতের এপিএসের পাঁচ বছরের কারাদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ২৫৫ Time View

দুদকের দায়ের করা মামলায় সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সাবেক এপিএস ওমর ফারুক তালুকদারকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ১ কোটি ২৩ লাখ ৪৭ হাজার টাকা জরিমানার পাশাপাশি মোহাম্মদপুরে ওমর ফারুকের একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।জরিমানা আদায়ের ব্যর্থ হলে  তাকে আরও আড়াই বছর কারাদণ্ড ভোগ করতে হবে বলে রায়ে আদেশ দেয়া হয়।

রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আতাউর রহমান এ রায় ঘোষণা করেন। এ রায় ঘোষণার পর তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১২ সালের ৯ এপ্রিল রাতে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের ফটকে সুরঞ্জিত সেনগুপ্তের ব্যক্তিগত সহকারী ওমর ফারুক তালুকদারের গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেয়া হয়েছিল।

এ ঘটনায় দুদকের অনুসন্ধানে ওমর ফারুকের নামে ঘোষিত আয়ের বাইরে এক কোটি তিন লাখ ৯৭ হাজার টাকা থাকার তথ্য বেরিয়ে আসে। ২০১২ সালের আগস্ট মাসে রমনা থানায় তার বিরুদ্ধে এই মামলা করেন দুদকের উপপরিচালক রাশেদুর রেজা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ