1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

এগিয়ে থেকেও ড্র করলো গার্দিওলার সিটি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭
  • ১৩৪ Time View

টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও জিততে পারলো না ম্যানচেস্টার সিটি। বিতর্ক ঠাসা ম্যাচটিতে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় উভয় দলের খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধের শুরুতেই পাঁচ মিনিটের ব্যবধানে দুবার বল জালে পাঠায় সিটি। ৪৯ মিনিটে লেরোয় সানে ও ৫৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সিটি। অবশ্য দুটি গোলই হয়েছে টটেনহামের গোলরক্ষক  লরিসের ভুলের কারণে।

দুই গোলে পিছিয়ে পরার চার মিনিট পরেই খেলায় ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকরা। ৫৮ মিনিটে টটেনহ্যামের ডেলে আলির গোলে ব্যবধান কমায় টটেনহ্যাম। তবে ৭৬ মিনিটে পেনাল্টি পেতে পারতো সিটি। ডি বক্সের ভেতর রাহিম স্টার্লিংকে পেছন থেকে ধাক্কা  দিয়েছিলেন টটেনহ্যামের কাইল ওয়াকার। কিন্তু তাতে মোটেও সাড়া দেননি রেফারি। ৭৭ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরায় স্বাগতিক দলের মিডফিল্ডার সন হিউংমিন। হ্যারি কেইনের বাড়ানো বল ডান পায়ের জোরালো শটে পোস্ট ঘেষে জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ার এই মিডফিল্ডার। বাকি সময় আর গোল না হলে  ২-২ ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় ম্যানসিটিকে।

এই ড্রয়ে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমলো টটেনহ্যামের।২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে তারা। আর ৪৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পেপ গার্দিওলার ম্যান সিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ