1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭
  • ১২৪ Time View

গাজীপুর সিটি করপেরেশনের পূর্বচান্দনা এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩০) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, সকালে অজ্ঞাতপরিচয় ওই নারী পূর্বচান্দনা এলাকায় জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে রেললাইন পার হচ্ছিল। এসময় জামালপুর কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাৎক্ষণিকভাবে নিহতের নামপরিচয় জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ