1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

আবার একসঙ্গে জন-বিপাশা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ এপ্রিল, ২০১২
  • ১৯৮ Time View

বলিউডের একসময়ের লাভ বার্ড জন আব্রাহাম ও বিপাশা বসু। এই জুটির প্রেমের সম্পর্ক ভেঙে গেছে বছর দুয়েক আগেই। এরপর তারা ঘোষণা দিয়েছিলেন, একে অন্যের সঙ্গে আর অভিনয় করবেন না। সম্প্রতি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তারা। পুরনো দিনের কথা ভুলে আবারও একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন আলোচিত এই জুটি।

বলিউড তারকা জুটিদের মধ্যকার প্রেমের সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর সাধারণ একে অন্যের বিপরীতে অভিনয় করা থেকে বিরত থাকেন। এই ধারণা অবশ্য হালে পরিবর্তন করেছেন সালমান-কাটরিনা। অতীতের ব্যক্তিগত সম্পর্কেও কথা ভুলে আবারও তারা একসঙ্গে কাজ করছেন। সালমান-কাটরিনার পর জন-বিপাশাকেও  দেখা গেল এই ধরনের সিদ্ধান্ত নিতে। গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে এসে আবারও একসঙ্গে কাজ করছেন এই প্রেমিক জুটি।

সঞ্জয় গুপ্তার নতুন ছবি ‘শুটআউট অ্যাট ওয়াডালা’-এর একটি আইটেমে পুরানো লাভ বার্ড জন-বিপাশাকে দেখা যাবে নতুন করে। এ ছবিতে জন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করলেও বিপাশাকে দেখা যাবে শুধু একটি গানে পারফর্ম করতে। জন এবং বিপাশার সঙ্গে ওই গানে তুষার কাপুরকেও দেখা যাবে। এই আইটেম গানের জন্য অনেক দিন আগেই চুক্তিবদ্ধ করা হয় বিপাশাকে।

এদিকে কিছুদিন ধরে জন ও বিপাশাকে নিয়ে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে বলিউডে। জন আব্রাহাম এরই মধ্যে জড়িয়েছেন বান্ধবী প্রিয়া রাঞ্চালের সঙ্গে প্রেমের সম্পর্কে। অভিনেতা রানার সঙ্গে বিপাশার রোমান্সের খবরটিও ছড়িয়েছে বলিউডের আকাশে-বাতাসে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ