1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

বাজে বোলিং আর ভাগ্যকে দুষলেন মুশফিক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭
  • ৯০ Time View

ওয়েলিংটন টেস্টে প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ইনিংসে সে ধারা ধরে রাখতে পারেনি তারা। ফলে নিউজিল্যান্ডকে সাদামাটা লক্ষ্যই দিতে পেরেছিল টাইগাররা। কিন্তু তারপরও বোলারদের দুষলেন দলের অধিনায়ক মুশফিকুর রহীম। পাশাপাশি নিজেদের দুর্ভাগ্যর কথাও উল্লেখ করেন তিনি।

পুরষ্কার বিতরণী মঞ্চে মুশফিক বলেন, ‘কোনো সন্দেহে নেই যে এমন একটা ম্যাচ হারা কতটা হতাশার। আমরা প্রথম ইনিংসে অসাধারণ ব্যাটিং করেছি। বাজে বোলিংই আমাদের ভুগিয়েছে। তাছাড়াও আমাদের দলে বেশ কিছু ইনজুরি সমস্যা ছিল।’

নিউজিল্যান্ড সফরে যাওয়ার আগেই বাংলাদেশ হারিয়েছে টেস্ট ক্রিকেটের সেরা পেসার মোহাম্মদ শহীদকে। একই সঙ্গে ফর্মের তুঙ্গে থাকা শফিউল ইসলামকেও হারায় তারা। আর সীমিত ওভারের ম্যাচে খেলতে নেমে আরও চোটে পড়েন মোস্তাফিজ। তাই তাসকিন, শুভাশিস ও রাব্বির মত নবীনদের নিয়েই মাঠে নামতে হয় টাইগারদের। তবে ক্রাইস্টচার্চে তাদের কাছ থেকে ভালো কিছুর আশা করছেন মুশফিক।

‘এই কন্ডিশনে আমাদের দলের বোলাররা খুবই অনভিজ্ঞ। তবে আশা করছি তারা দ্রুত কৌশল শিখে নিতে পারবে। আমি আশা করছি আমাদের বোলাররা ক্রাইস্টচার্চে ভালো করবে এবং বোলিংয়ে প্রতিপক্ষ দলের উপর চাপ প্রয়োগ করতে পারবে। আর সাকিবের জন্য সত্যি ভীষণ ভালো লাগছে, সে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন।’

উল্লেখ্য, প্রথম টেস্টে নিউজিল্যান্ডের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৫৯৫ রান করার পর এবার প্রথম কোন দল হারের দেখা পেলো। ফলে সিরিজে ১-০ তে পিছিয়ে আছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ