1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে একই দলিলের জাবেদায় দুই ধরনের তথ্য হোটেল খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে: মো. আল আমিন শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে প্রথমবার ছয়ে আফগানিস্তান এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে

ভারতে এসে লুঙ্গি ডান্সে চমকে দিলেন ভিন ডিজেল!

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ১৫২ Time View

১৪ জানুয়ারি ভারতে মুক্তি পেতে চলেছে ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেজ। তাই ছবির প্রচারে বৃহস্পতিবার সকালে দীপিকা পাড়ুকোনের সঙ্গে মুম্বইয়ে এসেছেন হলিউড অ্যাকশন স্টার ভিন ডিজেল।

শুক্রবার ছবির প্রিমিয়ার শোয়ে দীপিকা আর ভিন ডিজেলের সঙ্গে উপস্থিত থাকবেন বি-টাউনের তাবড় সেলিব্রিটিরা। ছবির প্রচারে মুম্বইয়ে এসেছেন পরিচালক ডিজে ক্যারুসোও।

বৃহস্পতিবার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছাতেই মরাঠি কায়দায় জাঁকজমকের সঙ্গে ভিন ডিজেল, দীপিকাকে স্বাগত জানান হয়। এর আগে তিনি ভারতে আসেননি। ভারতীয় সংস্কৃতির সঙ্গেও সেভাবে পরিচিত নন তিনি। ভারতে তাঁকে স্বাগত জানাতে এমন জাঁকজমক এবং তাঁদের ঘিরে ভক্তদের এমন উদ্দীপনা দেখে আপ্লুত ভিন ডিজেল। নিজের দেশে ভিভিআইপি অতিথির যথাযথ আপ্যায়নে খুশি দীপিকাও। তবে পাল্টা চমক দিতে ছাড়েননি ভিনও।

বৃহস্পতিবার সন্ধ্যায় দীপিকার সঙ্গে তালে তাল মিলিয়ে ‘লুঙ্গি ডান্স’ করে তাক লাগিয়ে দিয়েছেন মুম্বাইয়ের দর্শকদের। ভক্তদের কাছে ভিনের ‘লুঙ্গি ডান্স’ যে তাঁর ভারত সফরের ‘এক্স ফ্যাক্টর’ হয়ে গেল, তা বলা যেতেই পারে। এখানে ছবির প্রচার সেরে শনিবারই দেশে ফিরে যাওয়ার কথা ভিন ডিজেলের। আর দীপিকা। এক দিকে ট্রিপল এক্স-এর প্রচার, অন্য দিকে পদ্মাবতীর শুটিং। সব মিলিয়ে তিনি এখন বেজায় ব্যস্ত।

সূত্র: সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ