1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

আশুলিয়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারি, ২০১৭
  • ২২৪ Time View

আশুলিয়ায় মাটি ভর্তি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মরিয়র (৪) নামের এক শিশু নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বাইশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের হলেন- ওই শিশুর বাবা আজাদ মিয়া (৩৫), মা আরজু বেগম (২৫) ও অটোরিকশার চালক। তাৎক্ষণিকভাবে চালকের নাম-পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আশুলিয়ার নয়ারহাট থেকে মাটি ভর্তি একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই অটোরিকশায় থাকা এক শিশু ঘটনাস্থলেই মারা যায় এবং শিশুটির বাবা-মাসহ চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আহতদের মধ্যে শিশুটির বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ