1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থী রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দেখে নিন ঘরের মাঠের সাফে বাংলাদেশের খেলা কবে-কখন ফোর্বসের বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় ব্র্যাক ব্যাংক নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন গ্রেপ্তার বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, রাষ্ট্রের পাশে থাকার আশ্বাস | Boishakhi Online শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী | খবর মন্ত্রীর ঘোষণার পরও অগ্রিম কর পরিশোধের প্রণোদনা থেকে বঞ্চিত হতে পারেন যে কারণে ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোন সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান শাহজালালের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন আধুনিকায়নে ৪৯.৪৯ কোটি টাকার প্রকল্প

ভারতের পতাকার আদলে আমাজনের পাপোশ বিক্রির সমালোচনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭
  • ১৮৮ Time View

অনলাইন শপিং অামাজনের কানাডীয় একটি ওয়েবসাইটে ভারতের পতাকার আদলে তৈরি পাপোশ বিক্রিকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। খবর বিবিসির।

এক টুইট বার্তায় সুষমা বলেছেন, অামাজনের শর্তহীন ক্ষমা প্রার্থনা করে এই পণ্যটি সরিয়ে ফেলা উচিত।

তিনি আরো জানিয়েছেন, ভারত অামাজনের কর্মকর্তাদের বর্তমান ভিসা বাতিল করবে এবং পরবর্তীতে আর ভিসা দেবে না।

কানাডায় ভারতীয় হাইকমিশনকে অামাজনের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে বলেছেন সুষমা।

তৃতীয় একটি পক্ষের মাধ্যমে ওই পাপোশ বিক্রি করা হচ্ছিল। তবে বুধবার ওয়েবসাইট থেকে ওই পণ্যটি সরিয়ে ফেলা হয়।

আমাজনে অন্যান্য দেশের পতাকার আদলেও পাপোশ বিক্রি করা হয়। কিন্তু ভারতে পতাকার অবমাননা করা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে জেল জরিমানার বিধান রয়েছে। সে কারণে এ বিষয়ে ভারতের তরফ থেকে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ