1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

৩০০ পেরিয়েও হারলো ধোনিরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭
  • ৯৭ Time View

কিছুদিন আগেই সীমিত ওভারের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মহেন্দ্র সিং ধোনি। মঙ্গলবার মুম্বাইয়ে ইংল্যান্ড একাদশের বিপক্ষে প্রস্তুতিতে ম্যাচে আরেকবার নেতৃত্ব দিতে নেমেছিলেন ধোনি। কিন্তু প্রথম প্রস্তুতি ম্যাচে ৩০০ পেরিয়েও জিততে পারেনি ধোনি, যুবরাজ সিং, রায়ডু, শিখর ধাওয়ানদের নিয়ে গড়া ভারত ‘এ‘ দল।

আগামী ১৫ জানুয়ারি থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজে অধিনায়কের টুপি খুলে রেখে টিম ইন্ডিয়ায় দেখা যাবে শুধু ক্রিকেটার ধোনিকে। তাই মুম্বাইয়ে কুড়ি হাজার দর্শক আবারো তার নেতৃত্ব দেখতে হাজির হয়েছিল। ভক্তদেরকেও নিরাশ করেননি তিনি। ১৭০ স্ট্রাইক রেটে ৮ চার এবং ২ ছক্কায় ৪০ বলে করেন অপরাজিত ৬৮ রানের ঝড়ো ইনিংস। তার এই ইনিংস যেন মনে করিয়ে দিলেন ডেথ ওভারে এখনও কতটা ভয়ঙ্কর হতে পারেন তিনি। ওকসের শেষ ওভারে ধোনির ব্যাট থেকে এল ২৩ রান।

এ দিকে দীর্ঘদিন পর ব্যাট করতে নেমে অর্ধশতক করলেন যুবরাজ সিংও। ৪৮ বলে করলেন ৫৬ রান। এ ছাড়া অম্বাতি রায়ডুর (১০০) সেঞ্চুরি আর শিখর ধবনের ৬৩ রানের উপর ভর করে ৫০ ওভারে ভারত‘এ‘ দল করে ৩০৪। তবে স্যাম বিলিংসের ৯৩ রানের দাপটে ৭ বল হাতে রেখে ৩ উইকেটে জিতে যায় ইংল্যান্ড একাদশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ