1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

হাতীবান্ধায় ৪ জুয়াড়ির কারাদণ্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭
  • ৯০ Time View

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় জুয়া খেলার অপরাধে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হাতীবান্ধা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আজিজুল রহমান এ কারাদণ্ড প্রদান করেন।

কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে রফিকুল রহমান (৩৫), আহেদুল ইসলাম (৪০) ও আসাদুল ইসলামকে (২৮) ১৫ দিন এবং হযরত আলীকে (৪৫) সাত দিনের কারাদণ্ড দেয়া হয়। তাদের প্রত্যেকের বাড়ি উপজেলার পূর্ব সিন্দুনা গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব সিন্দুনা এলাকার একটি মাছের খামারে জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে হাতীবান্ধা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আজিজুল রহমান ও থানার উপ-পরিদর্শক নুর আলমসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের আজ বিকেলের মধ্যে লালমনিরহাট কারাগারে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ