1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

দেড় থেকে দুই মাস মাঠের বাইরে থাকবেন মাশরাফি

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ২৩৯ Time View

ক্যারিয়ারের বেশির ভাগ সমটাই কাটিয়েছেন চোটের সঙ্গে যুদ্ধ করে। তবে চোটগুলো প্রতিবারই ছিল পায়ে। এবার যোগ হলো আঙুলের ইনজুরি। কিউইদের বিপক্ষে নিজের শেষ ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলে কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতে চোট পান মাশরাফি বিন মর্তুজা। এরপর স্থানীয় একটি হাসপাতালে স্ক্যানের পর জানা যায় মাশরাফির ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। আর মাঠের বাইরে থাকতে হবে দেড় থেকে দুই মাস।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের ১৮তম ওভারে বল করতে এসে চোট পান মাশরাফি। নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে হাতের তালুতে বল লাগে সজোরে। ওই ওভারের শেষ চারটি বলও করতে পারেননি মাশরাফি। তার অসমাপ্ত ওভার শেষ করেন মোসাদ্দেক হোসেন।

ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি। পড়ে ডান হাতের কব্জির স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয় টাইগার এই অধিনায়ককে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে প্লাস্টার করা হয়েছে। তবে বিসিবির কেউ এখনো বিষয়টি কেউ নিশ্চিত করেননি।

এদিকে খারাপের মাঝেও ভালো খবর হল, মাশরাফির ইনজুরিটা হলো শেষ ম্যাচে। সামনেও আপাতত খেলা নেই। তাই মার্চে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে সিরিজের আগেই সুস্থ হয়ে যাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ