1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

শুটিংয়ে ফিরছেন বুবলী

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭
  • ১৫২ Time View

চিত্রনায়িকা বুবলী শেষবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন গেল অক্টোবরে। তারপর অনেকদিন আর লাইট, ক্যামেরার আলোর ঝলকানির সামনে আসেননি।

তবে শুটিং ছেড়ে দূরে থাকলেও বুবলী ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে তিনি ‘অহংকার’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। শাহাদত হোসেন লিটনের পরিচালনায় এই ছবিতে বুবলীর নায়কা শাকিব খান।

এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী ১০ জানুয়ারি থেকে। বুবলীর ভক্তদের জন্য সুখবর হচ্ছে, নিজেকে প্রস্তুত করে আবারো ফুল এনার্জি নিয়ে নতুন মোড়কে শুটিংয়ে ফিরছেন বুবলী।

অহংকার ছবিটি নিয়ে বুবলী বলেন, ‘শাহাদত হোসেন লিটন ঢাকাই ছবির অনেক জনপ্রিয় ছবির নির্মাতা। বিরতি কাটিয়ে তিনি আবার ছবি নির্মাণ করছেন; তার ছবিতে আমি আর শাকিব খান অভিনয় করতে যাচ্ছি। অবশ্যই ভালো একটি কাজ পাবেন দর্শকরা।’

‘বসগিরি’ ছবির এই নায়িকা আরো বলেন, ‘ক্যামেরার বাইরে আমি যেমন শান্ত স্বভাবের, এই ছবিতে আমার চরিত্রটি তার উল্টো। এছাড়া আমার আগের দু’টি ছবিতে দর্শকরা যেভাবে দেখেছেন এই ছবিতে দেখবেন তার উল্টোটা।’

লম্বা বিরতি কীভাবে কাটালেন? বুবলী বলেন, ‘এই কয়েক মাসে প্রচুর ছবি দেখেছি, অভিনয়টা ভালোভাবে হিফজ করেছি। তাছাড়া ফ্যামিলিকে সময় দিয়েছি, নিজের কিছুটা রিফ্রেশের দরকার ছিল সেটাও নিয়েছি। কখন যে সময়টা পার হয়ে গেল টেরই পেলাম না!’

গেল বছর এই সময়ে বুবলী ছিলেন সংবাদ পাঠিকা। বছর ঘুরতেই তার সবকিছু বলদে যায়। গেল বছর এই সময়ে ঘুণাক্ষরেও টের পাননি এই বছর তিনি নায়িকা তকমা গায়ে লাগাবেন।

বুবলী আশা করছেন, চলতি বছরটা তার দারুণ কাটবে। ভালো কাজের মাধ্যমে তিনি সবার মনে সকলের মনে জায়গা করতে পারবেন বলে বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ