1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ৯৩ Time View

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ ওই সিরিজে মিসবাহ-উল-হকের দলকে হোয়াইটওয়াশ করেছে স্টিভেন স্মিথের দল। এবার দুই দলের ওয়ানডে লড়াই। মোট পাঁচটি ওয়ানডে খেলবে তারা।

আগামী ১৩ জানুয়ারি ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই দলে জায়গা পেয়েছেন বিগ ব্যাটে দুর্দান্ত পারফরর্ম করার ক্রিস লিন। এবারই প্রথম ওয়ানডে দলে ডাক পেলেন তিনি।

তকে অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার অভিজ্ঞতা রয়েছে লিনের। ওয়ানডে নয়, সেটা টি-টোয়েন্টিতে। অসিদের জার্সিতে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ৬৫ রান। সর্বোচ্চ ৩৩* রানের ইনিংস খেলেছেন তিনি। লিন দলে ফেরায় কপাল পুড়েছে অ্যারোন ফিঞ্চের।

অস্ট্রেলিয়া স্কোয়াড:  স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্রিস লিন, প্যাট কামিন্স, জেমস ফকনার, জস হ্যাজেলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ