1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

১০ কেজি ওজন কমিয়েছেন মৌটুসী বিশ্বাস

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ১৩১ Time View

জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী চাচ্ছেন নিজেকে একটু ব্যতিক্রম আর আকর্ষনীয়ভাবে পর্দায় হাজির করতে। তাই মুটিয়ে যাওয়া ঠেকাতে কয়েকমাস চেষ্টার ফলে তিনি আগের চেয়ে ১০ কেজি ওজন কমিয়েছেন বলে জানিয়েছেন।

মৌটুসী বলেন, ‘দশ কেজি ওজন কমিয়েছি। এখন নিজের মধ্যে একেবারেই অন্যরকম এক লুক নিয়ে এসেছি। তবে কোনো চলচ্চিত্রে কাজ করার জন্য নয়। সামনে কিছু নতুন নাটকের চরিত্রের প্রয়োজনে আমাকে কাজটি করতে হয়েছে।’

তিনি বলেন, ‘এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। সবাই এক নতুন মৌটুসীকে দেখতে যাচ্ছেন। নিজের কাছেও খুব ভালো লাগছে শারীরিকভাবে ফিট থাকতে পেরে।’

বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন মৌটুসী। এগুলো হলো এস এ হক অলিকের পরিচালনায় ‘আয়না ঘর’, মাসুদ সেজানের ‘চলিতেসে সার্কাস’ ও আলভী আহমেদের ‘দ্যা কর্পোরেট’। এছাড়া তার অভিনীত শহীদুজ্জামান সেলিমের পরিচালনায় ‘একঝাঁক মৃত জোনাকি’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক প্রচারের অপেক্ষায় রয়েছে।

ধারাবাহিকের পাশাপাশি খন্ড নাটকেও টুকটাক অভিনয় করছেন মৌটুসী। তিনি বলেন, ‘একজন পেশাদার অভিনেত্রী হলেও নাটকের গল্প-মান ভালো লাগলে কাজ করি। পরিমাণের দিকে কোনোকালেই আমার ঝোঁক ছিলো না।’

এই অভিনেত্রী এখন পর্যন্ত ২টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। একটি ‘ইউটার্ন’ এবং অন্যটি ‘কৃষ্ণপক্ষ’। মৌটুসী জানান, আপাতত তার নতুন চলচ্চিত্রে কাজের কোনো খবর নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ