1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭
  • ১৬৩ Time View

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার দেয়া ৪৬৫ রানের টার্গেটে ব্যাট করতে নামা পাকিস্তানের ইনিংস গুঁটিয়ে যায় মাত্র ২৪৪ রানে। আর ২২০ রানে জিতে তিন ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবালো হল অস্ট্রেলিয়া।

৪৬৫ রানের পাহাড়সম টার্গেটে জিততে হলে পাকিস্তানকে রেকর্ড গড়তে হতো। অবশ্য সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৮৭ রানের বেশি করে চতুর্থ ইনিংসে জয়ের রেকর্ড নেই কোনো দলেরই। স্কোরবোর্ডে দলীয় রান ৫৫ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। আজহার আলী ১১ ও ইয়াসির শাহ ৩ রানে খেলা শুরু করেন।

কিন্তু ওই রানেই সাজঘরে ফিরেন আজহার (১১)। শতরান পেরুতেই পাকিস্তান আরও ৩ উইকেট হারায়। প্রথম ইনিংসে ১৭৫ রান করা ইউনিস খানকে সাজঘরে ফেরত পাঠান স্পিনার নাথান লায়ন। ইউনিস খানকে আউট করার পরই জয়ের স্বপ্ন দেখা শুরু করে অস্ট্রেলিয়া।

শফিকের(৩০), অধিনায়ক মিসবাহ (৩৮) করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সরফরাজ আহমেদ। নতুন বলের দ্বিতীয় বলে ইমরান খান (০) আউট হলে ৭২ রানে অপরাজিত থাকেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। বল হাতে হ্যাজেলউড ও স্টিভ ও’কেফি ৩টি করে উইকেট নেন । স্পিনার লায়ন ২টি ও পেসার স্টার্ক নেন ১ উইকেট। দুই ইনিংস মিলিয়ে ১৬৮ রান করে ম্যাচ সেরা হন ডেভিড ওয়ার্নার। আর সিরিজ সেরা হয়েছেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ।

১৯৯৯ সালের পর থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতে কোনো ম্যাচে জয়ের স্বাদ পায়নি পাকিস্তান। এদিকে হোয়াইটওয়াশের লজ্জায় পাকিস্তান বছর শুরু করলেও দারুণ জয়ে বছর শুরু করেছে স্টিভেন স্মিথের দল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ