1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

সবচেয়ে বেশি সংখ্যক দেশে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইউনিস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০১৭
  • ২২৬ Time View

অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেছেন ইউনিস খান। এর মধ্য দিয়ে পাকিস্তানি এই ব্যাটসম্যান নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়। সবচেয়ে বেশি সংখ্যক ১১টি দেশে সেঞ্চুরির রেকর্ড গড়লেন ইউনিস। এর আগে ১০টি দেশে সেঞ্চুরি করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়।

এদিকে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১), কুমার সাঙ্গাকারা (৩৮) ও রাহুল দ্রাবিড়ের (৩৬) পর ছয় নম্বরে রয়েছেন ইউনিস। টেস্ট ক্যরিয়ারে এটি পাকিস্তানি এই ব্যাটসম্যানের ৩৪তম সেঞ্চুরি।

অস্ট্রেলিয়ায় সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৫৩৮ রানের জবাবে ব্যাট করছে পাকিস্তান। জবাব দিতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতোই।নিজেদের ইনিংসের শুরুতে দলীয় ৬ রানেই ২ উইকেটে হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

তবে সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলোর চেষ্টা করেন ইউনিস খান ও আজহার আলী। ব্যক্তিগত ৭১ রানে আজহার আলী ফিরলেও সরফরাজ আহমেদকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন ইউনিস। ২০৮ বল মোকাবেলা করে ১১টি চারের সাহায্যে সেঞ্চুরিটি তুলে নেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ