1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

ডিজিটাল বাংলাদেশ থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ২০৯ Time View

লাল-সবুজের বাংলাদেশে ‘ডিজিটাল বাংলাদেশ’ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে তৈরি হচ্ছে ‘ডিজিটাল বাংলাদেশ’র চেহারা। ডিজিটালি রেডি হবার এই আয়োজনে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এবার প্রকাশ করেছে ডিজিটাল বাংলাদেশ থিম সং ও মিউজিক ভিডিও।

‘জয় বাংলা বুকে নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং সবাই সবখানে রেডি হচ্ছে ডিজিটালি’- এটাই থিম সংয়ের মূল উপজীব্য বিষয়। আইসিসি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি আপলোড করেছেন।

ডিজিটাল বাংলাদেশ থিম সংয়ের মিউজিক ভিডিওতে দেখা যায়, প্রত্যন্ত অঞ্চলে কৃষকরাও এখন কৃষিবিষয়ক নানা রকম তথ্য ও সেবা মাঠে বসে পাচ্ছে। অনলাইনে ৪০ লাখ জমির পর্চা তৈরি হয়েছে, ডিজিটাল ভূমি রেকর্ড হয়েছে।  গ্রাম পর্যায়ে ই-স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন সেবা চালু হয়েছে।

digital

বাংলাদেশের সব সেক্টরেই ডিজিটালের ছোঁয়া লেগেছে। যানবাহনে ডিজিটাল নম্বর প্লেট হয়েছে, ট্রাকিং সুবিধা তৈরি হয়েছে। বাংলাদেশে ডিজিটাল মানচিত্র হয়েছে, ১৫ কোটি মানুষের অনলাইন জন্ম নিবন্ধন হয়েছে।

দেশের শিক্ষা ক্ষেত্রেও এসেছে দারুণ পরিবর্তন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক হয়েছে। গড়ে উঠেছে কম্পিউটার ল্যাব, ক্লাসরুম হয়েছে ডিজিটাল। অনলাইনে ও মোবাইলে পরীক্ষার ফলাফল প্রকাশ হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করা হচ্ছে। দেশের তরুণ-তরুণীদের ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা হচ্ছে। আউটসোর্সিংয়ের সুযোগ আরো বেড়েছে, বিভিন্ন ক্যারিয়ার ক্যাম্প হচ্ছে।

জনগণের দোড়গোড়ায় সেবা পৌঁছে গেছে। মানুষ এখন অনলাইনে সরকারি সেবা পাচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ে নেটওয়ার্ক সংযুক্ত করা হচ্ছে, মাঠ পর্যায়ের অফিসগুলোতে ভিডিও কনফারেন্স সিস্টেম চালু হয়েছে। ৯ কোটি নাগরিক পাচ্ছে স্মার্টকার্ড।

digital

নারীরা এখন আর ঘরে বসে থাকে না, তারাও বিভিন্ন কর্মক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। দেশে ১৩ কোটি মোবাইল চলছে এবং ৬.৫ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে, ২০২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট এবং ২০১৭ সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট যাত্রার প্রত্যাশায় এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের অনুপ্রেরণা ও সার্বিক সহযোগিতায় সুন্দর এই ডিজিটাল বাংলাদেশ থিম সং ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিটপী অ্যাডভারটাইজিং লিমিটেড।

মিউজিক ভিডিওটির চিত্রনাট্য লিখেছেন বিটপির অ্যাসোসিয়েট ক্রিয়েটিভ ডিরেক্টর তসলিম খান রানা। গানের কথা লিখেছেন মুশফিকুর রহমান পাভেল এবং স্যান। সুর ও সংগীতায়োজন করেছেন ওয়ারফেজের পলাশ নূর।

digital

ভিডিওতে ক্লায়েন্ট সার্ভিসিংয়ে ছিলেন বিটপির অ্যাকাউন্ট ম্যানেজার ইশতিয়াক অনি রহমান এবং অ্যাকাউন্ট এক্সিকিউটিভ ছিলেন মইনুল হোসেন রাহাত।

বক্সহাউস মাল্টিমিডিয়া লিমিটেড থেকে এটি পরিচালনা করেছেন মীর মোকাররম হোসেন শুভ। চিত্রগ্রহণ করেছেন খায়ের খন্দকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ