1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
ডেঙ্গুর বিস্তার ঠেকানো ও প্রাণহানি কমাতে দিনরাত কাজ চলছে: স্থানীয় সরকারমন্ত্রী আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: রাষ্ট্রপতি ‘কোনো ধরনের উগ্রতা ও উচ্ছৃঙ্খলতাকে আমরা প্রশ্রয় দেব না’ ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসের ওপর প্রতিষ্ঠিত: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ ৫৫০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়া টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

দ্বিতীয় টেস্টেও হতশাজনক ব্যাটিং শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭
  • ১০৪ Time View

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও হতাশাজনক ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার কেপটাউনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে প্রথম টেস্টের চেয়ে আরো বাজে ব্যাটিং করেছে লঙ্কানরা।

প্রথম ইনিংসে বিশাল স্কোরের পর দক্ষিণ-আফ্রিকার পেসার রাবাদা এবং ফিল্যান্ডের আগুনঝরা বোলিংয়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা পুড়ে ছাই।

মঙ্গলবার কেপটাউনে ৬ উইকেটে ২৯৭ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি ককের রেকর্ড গড়া ইনিংসে প্রায় চারশ রান করে স্বাগতিকরা। ১২৪ বলে ১১ চারে ১০১ রান করে আউট হন ডি কক। সেই সঙ্গে হাজারি ক্লাবে যোগ দেন তিনি এবং দলকে এনে দেন ৩৯২ রানের বড় সংগ্রহ।

প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৭৯ রানের ব্যবধানে ১০ উইকেট হারায় তারা। সর্বোচ্চ ২৬ রান করে অপরাজিত ছিলেন লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা।

বল হাতে দক্ষিণ আফ্রিকার ভারনন ফিলান্ডার ও কাগিসো রাবাদা ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন কেশব মহারাজ।
ফলোঅনে শ্রীলঙ্কাকে আর ব্যাটিংয়ে না পাঠিয়ে দক্ষিণ-আফ্রিকা দ্বিতীয় ইনিংস খেলতে নেমে যায়। দিন শেষ হওয়ার আগে বিনা উইকেটে ৩৫ রান করে স্বাগতিকরা। এর আগে দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ২০৬ রানের ব্যবধানে হেরেছে লঙ্কানরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ