1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
একদিনের সফরে সিলেটে রাষ্ট্রপতি বিশ্ব গণতন্ত্র দিবস: ক্ষমতা ছাড়তে না চাওয়ার রাজনীতি লোডশেডিংয়ে বদলে যায় জীবন, বিদ্যুৎ সংকট নিয়ে আলোচিত যেসব সিনেমা হালাল পণ্যের রপ্তানি বাড়াতে হালাল ডেভেলপমেন্ট অথরিটি গঠনের প্রস্তাব পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী | জাতীয় সংবাদ ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিকে ফেরত চায় বাংলাদেশ: ডা. জাহেদ ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের ব্রাজিলের আমাজন বনাঞ্চল রক্ষার আন্দোলনের নেতা রাওনি ক্যানসারে আক্রান্ত জে-ক্রিয়েশনের ৩ কোটি ৭৬ লাখ টাকার রাজস্ব ফাঁকি উদঘাটন

ভোটগ্রহণের স্বচ্ছতায় সবাই খুশি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬
  • ৩০৬ Time View

বিকেল সাড়ে ৩টা। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের ভেতর থেকে মাইকে মিনিটে মিনিটে ভেসে আসছে ভোটারের হিসাব। কত নম্বর ভোটার যাচ্ছেন তা সব প্রার্থী তো বটেই বুথের ভেতর প্রার্থীর এজেন্ট ও বাইরে অপেক্ষমাণ ভোটাররাও জানতে পারছেন।

মাইকে সোয়া ৩টায় জানানো হয়, তখন পর্যন্ত ৯০৭ ভোট পড়েছে। দুপুরের আগে মাত্র ৩শ ভোট পড়ে। নজীরবিহীন স্বচ্ছতায় নবীন ও প্রবীণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০১৭ ভোটগ্রহণ চলছে।

press

বিকেল ৪টা ১০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মোস্তফা জব্বার মাইকে ঘোষণা দেন- সর্বশেষ ভোটগ্রহণ করা হয়েছে ১০২৩ ভোট। স্বচ্ছ ভোটগ্রহণ প্রক্রিয়ায় আওয়ামী লীগ ও বিএনপিসহ সবদলের নেতাকর্মীরা খুবই খুশি।

বিএনপিপন্থী জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ অাবদাল আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণে আমি খুশি।

press

সিনিয়র সাংবাদিক স্বপন দাশ গুপ্ত বলেন, ফলাফল যাই হোক না কেন, ভোটগ্রহণ স্বচ্ছ প্রক্রিয়ায় হওয়ায় বিতর্কের সুযোগ থাকবে না।

সময় যত গড়াচ্ছে সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে কে বা কারা নির্বাচিত হবেন তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সবার এক কথা নতুন ৬ শতাধিক ভোটারের ভোট যেদিকে পড়বে সেদিকে জয়ের পাল্লা ভারি হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ