1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

বাদ পড়তে পারেন সৌম্য সরকার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ১১৪ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে ব্যাকফুটে আছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকে দ্বিতীয় ম্যাচে জয়ের কোন বিকল্প নেই টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন হতে যাচ্ছে টাইগার একাদশে।

দীর্ঘ দিন ধরেই রান নেই সৌম্যের ব্যাটে। এরপরও তার ওপর আস্থা হারায়নি দল। অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ডে প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে ছিল রানে ফেরার আভাস। কিন্তু প্রথম ওয়ানডেতে ক্রাইস্টচার্চে আবারো ব্যর্থ বাঁহাতি এই ওপেনার।

এবার তার জায়গায় ওয়ানডে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দারের। সংবাদ সম্মেলনে সে রকম আভাস দিলেন টাইগার কোচ।  চন্ডিকা হাথুরুসিংহে বলেন, `কেউ ধারাবাহিকভাবে পারফরম না করলে তো একটা পর্যায়ে বিকল্প ভাবতেই হবে।`

এদিকে ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচে খেলা হচ্ছে না মুশফিকের। তার পরিবর্তে নুরুল হাসান সোহানের অভিষেক তো নিশ্চিতই। আর দীর্ঘদিন পর ফেরা মোস্তাফিজকে টানা না খেলানোর পরামর্শ দিয়েছেন ফিজিও। ফলে তার জায়গায় অভিষেক হতে যাচ্ছে পেসার শুভাশীষ রায়ের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ