1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের ইউক্রেনে প্রতি মাসে ৬ হাজার সেনা হারাচ্ছে রাশিয়া নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য বেঁচে ঢাকায় অপু বিশ্বাস হালান্ড-চেরকির জোড়া গোলে বড় জয় ম্যানসিটির

বড় সংগ্রহের পথে পাকিস্তান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১৬
  • ১৫৫ Time View

12মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও বৃষ্টির হানা। আগের দিন মাঠে গড়িয়েছিল ৫০.৫ ওভার। আজ মাঠে গড়ালো ৫১.১ ওভার। দুই দিনই পাকিস্তান ব্যাট করেছে। দ্বিতীয় দিন শেষে মিসবাহ-উল-হকের দলের সংগ্রহ ৬ উইকেটে ৩১০ রান। আজহার আলি ও মোহাম্মদ আমিরের ব্যাটে বড় সংগ্রহের পথে পাকিস্তান।

৪ উইকেটে ১৪২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আজহার আলী ৬৬ ও আসাদ শফিক ১৩ রান নিয়ে খেলতে নামেন। আসাদ ব্যক্তিগত ৫০ রানের মাথায় সাজঘরে ফেরেন। তিনি শিকার জ্যাকসন বার্ডের।

আর আজহার তার হাফ সেঞ্চুরিকে রূপ দেন সেঞ্চুরিতে। দ্বিতীয় দিন শেষে তিনি অপরাজিত আছেন ১৩৯ রানে। ২৮৭ বল মোকাবেলা করে ১২টি চারের সাহায্যে মূল্যবান এই ইনিংসটি সাজান পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক।

সরফরাজ আহমেদ ১০ রান করেই জস হ্যাজেলউডের বলে ধরাশায়ী হন। মোহাম্মদ আমির ২৮ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন জ্যাকসন বার্ড। দুটি উইকেট নিয়েছেন জস হ্যাজেলউড। আর নাথান লিওনের ঝুলিতে জমা পড়েছে একটি উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ