1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

আশুগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬
  • ৯৩ Time View

4ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শরীফ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার সোনারামপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশে দাবি, নিহত শরীফ এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ডাকাতিসহ বভিন্ন অভিযোগে ৮টি মামলা রয়েছে। নিহত শরীফ উপজেলার চরচারতলা গ্রামের আবদুর রবের ছেলে।

এ ঘটনায় আশুগঞ্জ থানা পুলিশের চার সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শারফিন মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রোববার দিবাগত রাতে শরীফকে গ্রেফতার করে পুলিশ। পরে সোমবার ভোর রাতে শরীফকে নিয়ে উপজেলার সোনারামপুর এলাকায় ডাকাত ধরার অভিযানে গেলে শরীফের সহযোগীরা পুলিশের উপর গুলি ছুঁড়ে শরীফকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

পরে পুলিশও নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান শরীফ। তবে শরীফ পুলিশের গুলিতেই মারা গেছেন কি না সেটি এখনো স্পষ্ট নয়।

এ ঘটনায় আশুগঞ্জ থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শারফিন মিয়া, কনস্টেবল আবদুল মান্নান, ফারুক মিয়া ও লিয়াকত মিয়া আহত হন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শারফিন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শরীফের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, কার্তুজ ও রামদা উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ