1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

তুরস্কে ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬
  • ১৭৯ Time View

10তুরস্কে ছাত্রীনিবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনই কিশোরী। দেশটির দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে মঙ্গলবার ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

স্কুলপড়ুয়া শিক্ষার্থীরাই মূলত ওই ছাত্রীনিবাসে থাকতো। সেলিক নামের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সিএনএন তুর্ককে জানিয়েছেন, বৈদ্যুতিক ত্রুটি থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরো ২২ ছাত্রী আহত হয়েছে। ওই ছাত্রীনিবাসে কর্মরত এক নারীও অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ