1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা নিয়ে যা জানা গেল আজ সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক শাহ আমানতে আরো ৭ ফ্লাইট বাতিল, দুর্ভোগে যাত্রীরা আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৬৬ শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব, যা বলছে ইরান অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন বিশ্বজুড়ে থাকা আমেরিকানদের জন্য একটি হালনাগাদ সতর্কবার্তা জারি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরায় সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন

বাগেরহাটে ‘বন্দুকযুদ্ধে জেএমবি সদস্য’ নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬
  • ১০৯ Time View

1বাগেরহাটের রাখালগাছী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক `জেএমবি সদস্য` (৪৫) নিহত হয়েছেন।

শনিবার গভীর রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, ৩টি হাতবোমা ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বন্দুকযুদ্ধে নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, গভীর রাতে বাগেরহাটের রাখালগাছী এলাকায় ১২-১৪ জনের একদল জেএমবি সদস্য নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়েছে বলে খবর আসে।

এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে বাগেরহাট মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের দুটি ইউনিট সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবি সদস্যরা পুলিশের উপর গুলি ছোড়ে।

পরে পুলিশও পাল্টা গুলি চালালে বাকি জেএমবি সদস্যরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ