1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে এক ম্যাচে ৫১ লাল কার্ড, ফুটবলে অবিশ্বাস্য কাণ্ড! বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ডলার বিক্রি নয় মাসে সিটি ব্যাংকের ইপিএস বেড়ে ৪ দশমিক ৯৬ টাকা বাবার পরিচালনায় মেয়ের প্রথম সিনেমা, আসছে ‘যাপিত জীবন’ বাজার ‘স্বাভাবিক’ রাখতে রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার ৭৭ জেলা ও মহানগরে জামায়াতের নতুন আমির ঘোষণা, ২০ জেলায় পরিবর্তন

রংপুরের বিপক্ষে মাঠে নামছেন গেইল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ২২১ Time View

20শুক্রবারই ঢাকায় পা রেখেছেন ক্রিস গেইল। তাকে দলে পেতে উন্মুখ চিটাগাং ভাইকিং। আজ শনিবার দলের সঙ্গে অনুশীলন করছেন তিনি। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই এবারের বিপিএল যাত্রা শুরু করবেন গেইল। এমনটাই জানিয়েছেন চিটাগাংয়ের মিডিয়া ম্যানেজার কাজী রাকিব উদ্দিন পাপ্পু।

আগেই জানানো হয়েছিল যে, বিপিএলের চতুর্থ আসরের শেষ দিকে চিটাগাং দলে যোগ দেবেন গেইল। আর শেষ ভাগে চুক্তি থাকছে না ইংল্যান্ডের টায়মল মিলসের সঙ্গে। তাই গেইল আসার পর মিলসও চলে গেছেন!

চিটাগাং ভাইকিংসের মিডিয়া ম্যানেজার কাজী রাকিব উদ্দিন পাপ্পু জানিয়েছেন, শনিবার তামিম-এনামুলদের সঙ্গে অনুশীলন করবেন গেইল। চিটাগাংয়ের পরবর্তী ম্যাচগুলোতে খেলবেন এই ক্যারিবিয় ক্রিকেটার। চুক্তি শেষ হয়ে যাওয়ায় টায়মল মিলস চলে গেছেন।

প্রসঙ্গত, আগামীকাল রোববার বিকেল ৫টা ৪৫ মিনিটে নাঈম ইসলামের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চিটাগাং ভাইকিংস। এই মুহূর্তে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর। আর তামিমের চিটাগাং আছে তালিকার চতুর্থ স্থানে। ৮ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ