1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

নায়িকার লেহেঙ্গার ওজন ১৪ কেজি!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬
  • ২০৫ Time View

31চোখ কপালে উঠলেও ঘটনা সত্যি। সঞ্জয় লীলা বানসালি ‘দেবদাস’ ছবিতে মাধুরী নেচেছিলেন প্রায় ২৫ কেজি ওজনের লেহেঙ্গা পরে। এবার ১৪ কেজির ওজনের লেহেঙ্গা গায়ে জড়িয়ে ছবির একটি গানে নাচলেন ২৬ বছরের প্রজ্ঞা জয়সওয়াল।

এই অভিনেত্রী তেলুগু ছবির নায়িকা। তিনি অভিনয় করছেন ‘ওং নমঃ ভেঙ্কটেশ্বরায়া’ নামের ছবিতে। এই ছবিতেই সোনার কাজ করা সবুজ-সোনালি রঙের ১৪ কেজি ওজনের লেহঙ্গা পরে অভিনয় করেছেন প্রজ্ঞা। এই খবরে বেশ হইচই শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়।

নায়িকা সম্প্রতি এই ছবির ফার্স্ট লুক শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ইন্টারনেটে ভাইরাল প্রজ্ঞা এবং তার পরনের সোনার লেহঙ্গা। এই ছবিটি পোস্ট করে প্রজ্ঞা লিখেছেন, ‘১৪ কিলোগ্রামের সোনার লেহঙ্গা’। তারপর থেকেই সবার আগ্রহ প্রজ্ঞার ১৪ কেজি ওজনের সোনার লেহঙ্গা নিয়ে।

রাঘবেন্দ্র রাও পরিচালিত এই ছবিটি হরিরাম বাবা নামে এক ভক্তের জীবন কাহিনি নিয়ে। তিরুপতি তিরুমালা পীঠস্থানের দেবতা ভেঙ্কটেশ্বরায়ার এই ভক্ত ১৫০০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এক আশ্রম। তার জীবনী নিয়েই নির্মিত হচ্ছে ছবি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ