1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ত্রিশ বছর পার করল এবি ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ এপ্রিল, ২০১২
  • ১৩৪ Time View

দেশের প্রথম বেসরকারি খাতের ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে আরব বাংলাদেশ ব্যাংক লিমিটেড। ১৯৮১ সালের ৩১ ডিসেম্বর ইন করপোরেট করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ১৯৯২ সালের ১২ এপ্রিল। এছর ১২ এপ্রিল ব্যাংকটি ৩০ বছর পার করছে।

২০০৭ সালের নভেম্বর মাসে এটি এবি ব্যাংক হিসেবে রূপান্তর হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সঙ্গে বেসরকারি খাতের ব্যাংক হিসেবে গ্রাহক সেবা দিয়ে এবি ব্যাংক ৩০ বছরে বিস্তার লাভ করেছে অনেক। বর্তমানে এর ৮৫টি শাখা রয়েছে। শুধু শহরে নয়। সেবা নিয়ে গেছে গ্রাম পর্যায়েও।

গ্রাহক পর্যায়ে সেবা দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে এর সেবা কার্যক্রমে যোগ হয়েছে করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, প্রকল্প অর্থায়ন, আমানত সংগ্রহ, রেমিটেন্স সংগ্রহ, বিভিন্ন ধরনের কার্ড সুবিধা, লকার সুবিধা। সব সময় গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এবি ব্যাংক এসব সেবা নিয়ে এসেছে।

জানা গেছে, ২০০০ সালে ব্যাংকিং পরিচালনার মুনাফা যেখানে ছিলো ৩০ কোটি টাকা, সেখানে ২০১১ সালে ব্যাংকিং মুনাফা করেছে ১৩৩ কোটি টাকা। ২০১০ সালে ছিলো আরো বেশি। সে বছর ব্যাংকটি মুনাফা করে ৪০০ কোটি টাকা।

এদিকে ব্যাংকটির ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আগামীকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ