1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

বড় পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া দল ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ নভেম্বর, ২০১৬
  • ১৮০ Time View

27নিজেদের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই ম্যাচে হারের পরই অনুমান করা হয়েছিল তৃতীয় ও শেষ টেস্টের দলে বড় ধরনের পরিবর্তন আসছে। আর হলোও তাই। শেষ টেস্ট দলে জায়গা হয়নি আগের দুই ম্যাচে খেলা পাঁচ জনের। বড় ধরনের এই পরিবর্তন নিয়েই দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শেষ টেস্টে দল থেকে বাদ পরেছেন জো বার্নস, অ্যাডাম ভোজেস, কালাম ফার্গুসন, পিটার নেভিল ও জো মিনি। এদের বদলে দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা চার ক্রিকেটার ম্যাথু রেন শ, পিটার হ্যান্ডসকম্ব, নিক ম্যাডিসন ও চাড সাইর। আর নতুন করে দলে ফিরেছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড ও ফাস্ট বোলার জ্যাকসন বার্ড।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৭৭ রানের জয়ের পর দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৮০ রানের জয় দিয়ে সিরিজ নিশ্চিত করেছে প্রোটিয়ারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ