1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

বিপিএলে রেকর্ড গড়লেন শাহজাদ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬
  • ১১৮ Time View

1রংপুরের হয়ে ব্যাট হাতে দারুণ সময় কাটছে আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদের।  এরই মধ্যে পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১৬৯ রান। তবে বিপিএলে প্রথমবার খেলতে এসে এক ইনিংসে পাঁচ ডিসমিসাল করে নতুন এক রেকর্ড গড়লেন রংপুর রাইডার্সের এ উইকেটরক্ষক।

বিপিএলের চার আসরে এই প্রথম কোনো উইকেটরক্ষক এক ম্যাচে পাঁচ ডিসমিসাল করলেন। এর আগে এক ম্যাচে চার ডিসমিসালের ঘটনা আছে মুশফিকুর রহীম, এনামুল হক বিজয়, কুমার সাঙ্গাকারা ও ব্রেন্ডন টেইলরের। চলতি আসরে মোহাম্মদ শাহজাদ ছাড়া আর কেউ কোন এক ম্যাচে চার ডিসমিসালও করতে পারেনি।

এদিকে চলতি আসরে ৯ ডিসমিলসাল নিয়ে সবার ওপরে আছে ঢাকা ডায়নামাইটসের শ্রীলঙ্কান উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারা। আর ৮ ডিসমিসাল নিয়ে তার পরেই রয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) এর  ইতিহাসে সর্বাধিক ৩৮ ডিসমিসাল মুশফিকুর রহীমের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ