1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন

পুনর্বাসন না করে সাঁওতালদের উচ্ছেদ দুঃখজনক : এরশাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১২৪ Time View

40জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসাইন মুহম্মদ এরশাদ বলেছেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের সুগার মিলের জমি থেকে উচ্ছেদ করার আগে তাদের বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। পুনর্বাসন না করে সাঁওতালদের উচ্ছেদ করা দুঃখজনক।

বুধবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবন পল্লী নিবাসে  সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, সরকারের উচিত সাঁওতালদের পুনর্বাসন করে সরকারি জমি উদ্ধার করা। সে জায়গায় এমন কাজ করা মারাত্মক ভুল হয়েছে।

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে না জানিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে যারা ভোটার তারা সবাই সরকারি দলের লোক। ফলে এই নির্বাচন করে কোন লাভ নেই।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানর বলেন, সেখানে জাতীয় পার্টির শক্তিশালী কোন প্রার্থী নেই। তার উপর ওটা শামীম ওসমানের এলাকা। সেখানে আওয়ামী লীগ শক্তিশালী তারপরেও ওই এলাকার সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দেখা হবে।

সম্প্রতি হাইকোর্টে দুর্নীতির মামলার আপিলের শুনানি সম্পর্কে এরশাদ বলেন, আমার মনে হয় মামলায় কিছু হবে না। কারণ বিএনপি ক্ষমতায় থাকাকালে আমাকে হয়রানি করার জন্য হিংসাত্মকভাবে অনেক মামলা দিয়েছে। মামলায় গ্রেফতার হয়েছি জেলও খেটেছি। এখন অপেক্ষা করছি যারা আমার নামে মিথ্যা মামলা দিয়েছে তাদের কবে সাজা হয়।

এর আগে এরশাদ ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে নিজ বাসভবনে এসে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানায়।

এ সময় জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার, মহানগর আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ