1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
স্নাতক পাশেই চাকরি দেবে কমিউনিটি ব্যাংক | Boishakhi Online কর্মী নেবে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন প্রদীপের আলোয় ভাগ্য বদলানোর স্বপ্ন রংপুরের কুমারপল্লিতে সৌদি আরবে বিমানবন্দরে বিধিনিষেধ, ১৮০ ফ্লাইটের ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে হৃদয়ের অপরাজিত ২৪২, লিড নিয়ে ৩৮৬ রানে থামল বাংলাদেশ ‘দফাদার কিংবা মহল্লাদার নয়, এখন থেকে আপনারা গ্রাম পুলিশ’ গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও অবহেলিত সিনেমা জিতল ১৮টি আন্তর্জাতিক পুরস্কার, দর্শকদের কাঁদাচ্ছে ‘পায়ার’ ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন প্রেসিডেন্ট আলিয়ানা

১২ কোটি টাকা ঘুষ নিয়েছেন মোদি : কেজরিওয়াল

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ১০৯ Time View

22মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে ১২ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদির বিরুদ্ধে এমন মারাত্মক অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মোদির নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে দিল্লিতে সাংসদদের নিয়ে একটি বিশেষ অধিবেশন ডেকেছিলেন কেজরিওয়াল। ওই অধিবেশনেই তিনি বলেন, মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তাকে ১২ কোটি টাকা ঘুষ দিয়েছিল বহুজাতিক সংস্থা বিড়লা গ্রুপ।

এর আগে ২০১৩ সালে কর ফাঁকির ঘটনায় বিড়লা গ্রুপের গুজরাটের একটি অফিসে অভিযান চালায় শুল্ক দপ্তর। সেখান থেকে টাকা ও বেশ কয়েকটি ল্যাপটপ উদ্ধার করা হয়। ওই ল্যাপটপ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গুজরাটের মুখ্যমন্ত্রীর জন্য মোট ১২ কোটি টাকা উপহার পাঠিয়েছে বেসরকারি সংস্থাটি। সেসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি।

এই অভিযোগের ভিত্তিতে মোদির বিরুদ্ধে দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। সুপ্রিম কোর্টের নেতৃত্বে তদন্ত চেয়েছেন তারা।

আজ লোকসভার শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। সেখানে কেজরিওয়ালের আম আদমি পার্টিসহ একাধিক বিরোধী দল একসুরে মোদি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় নামবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কেজরিওয়ালের অভিযোগ অবশ্য হেসে উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপি নেতা বিজেন্দর গুপ্ত জানিয়েছেন, ‘কেজরিওয়াল ভীতু। তাই এসব বাজে কথা বলছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ