1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাবাহিনী প্রধান মাগুরা জেলা কারাগারের কয়েদির ঢামেকে মৃত্যু, পরিবারের ক্ষোভ ভাঙার আগে শেষ দেখা: মগবাজারের ঐতিহ্যবাহী রাজশাহী হাউজ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার ব্রোকারেজ হাউস–মার্চেন্ট ব্যাংকে মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট গঠনের নির্দেশ বিএফআইইউর

যুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার বাংলাদেশি শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬
  • ২০৬ Time View

20যুক্তরাষ্ট্রে হিজাব পরায় হেনস্তার শিকার হয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হওয়ার পর সেখানে হঠাৎ করেই মুসলিম, হিস্পানিক এবং অন্যান্য সংখ্যালঘু অভিবাসীদের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে বলে অভিযোগ করছেন এসব সম্প্রদায়ের মানুষ। যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী, যাদের সংখ্যাগরিষ্ঠই মুসলিম।

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় মুসলিমদের লক্ষ্য করে যে ধরনের বক্তব্য রেখেছিলেন তারপর এ ধরনের হামলার জন্য তাকেই দায়ী করছেন মুসলিম সম্প্রদায়ের নেতারা।

নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসী মাজেদা উদ্দীন নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, ‘এটা আমাদের জন্য বড় ধরনের সংকট হয়ে দাঁড়িয়েছে।’

প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিনের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ভাইয়ের মেয়ে বাসে করে কলেজে যাচ্ছিল। সে হিজাব পরে। চারজন শ্বেতাঙ্গ দম্পতি তার ওপর হামলা চালায়। তারা ওর হিজাব ধরে টানাটানি করে আর চিৎকার করে বলতে থাকে এ দেশ থেকে বের হয়ে যা। এটা তোদের দেশ না। এরপর গালমন্দ করতে থাকে। সে বাস থেকে নেমে চিৎকার করে কাঁদতে কাঁদতে ট্যাক্সিতে চড়ে বাসায় যায়।’

মুসলিমদের নিষিদ্ধ করা হবে বা হিজাব নিষিদ্ধ করা হবে বলে ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তারপর সবাই কমবেশি এমন আচরণের শিকার হচ্ছেন। মাজেদা নিজেও ভীত মনোভাব নিয়ে রাস্তায় চলাফেরা করেন বলে জানিয়েছেন।

তবে নির্বাচনে জয়ী হওয়ার পর মুসলিমদের ওপর হামলা থামানোর কথা বলেছেন  ট্রাম্প। তার এই ঘোষণায় পরিস্থিতি কতোটা বদলাবে- সেটাই এখন দেখার অপেক্ষা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ