1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনামঃ
‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দাম, দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রদ্রিগেজ জলবায়ু পরিবর্তনের কারণে অতিরিক্ত ঋণের বোঝা চায় না বাংলাদেশ: শামা ওবায়েদ সিনেমা: ‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন ফারিয়া, জানেন না নির্মাতা নির্মাণের ২৫ বছর পূর্তি উপলক্ষে চয়নিকার চার নাটক দারুণ পারফরম্যান্সে নজরে আসা জীবনের চোখে জাতীয় দলের স্বপ্ন ঢাকা-রংপুর লং মার্চ সফল করতে বিকেলে ঢাকায় জামায়াতের গণসংযোগ

মুসলিমদের হয়রানি বন্ধ করুন : ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬
  • ১২৫ Time View

32আমেরিকায় মুসলিমদের ‘ব্যান’ করে দেওয়া হবে বলে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প । কিন্তু, হোয়াইট হাউজ দখলের পর নিজের ওয়েবসাইট থেকেই ‘মুসসিম ব্যান’ শব্দটি সরিয়ে দেন ট্রাম্প। আর এবার সমর্থকদের উদ্দেশেও কড়া বার্তা দিলেন ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর থেকে মার্কিন মুলুকে মুসলিমদের হেনস্থা করার চেষ্টা চলছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, আমেরিকায় বসবাসকারী মুসলিমরা ভয়ে রয়েছেন বলেও সোস্যাল সাইটে তুমুল জল্পনা শুরু হয়। ধর্মের তাস খেলে, ক্ষমতা দখল করলেও, জয়ের পর যে তিনি সবার প্রেসিডেন্ট, সে কথা প্রমাণ করতে এবার উদ্যোগ নিয়েছেন ট্রাম্প।

বিরোধীরা যাতে কোনওভাবেই বর্ণবিদ্বেষী এবং ধর্মবিদ্বেষী না বলতে পারে, তার জন্য এবার নিজে সক্রিয় হলেন ডোনাল্ড ট্রাম্প। এবং, সমর্থকদের উদ্দেশে কড়া বার্তা দেন, তাঁরা যাতে কোনওভাবেই মার্কিন মুলুকে বসবাস কারী সংখ্যালঘুদের উত্যক্ত না করেন।

তিনি বলেন,’মার্কিন মুলুকে বসবাসকারী মুসলিম এবং বেশ কিছু সংখ্যালঘু মানুষকে উত্যক্ত করা হয়েছে বলে শোনা যাচ্ছে।এর জন্য আমি দুঃখিত । সমর্থকদের বলছি, এগুলি বন্ধ করুন।’

তবে, এর পাশপাশি তিনি আরও দাবি করেন, সংখ্যালঘুদের যে উত্যক্ত করা হচ্ছে, তার দু’ একটি ঘটনার কথা কানে এসেছে। কিন্তু, যা-ই হোক না কেন, এগুলি বন্ধ হওয়া উচিত। কারণ, সবাইকে একসঙ্গে নিয়ে আমেরিকাকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার ডাকও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ