1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা স্নাতক পাসে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা ছয় বছরেও কাটেনি আম্পানের ক্ষত, দুর্ভোগে ৬ গ্রামের ২৮ হাজার মানুষ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭ মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮ ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা?

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। নিয়মিতই সেখানে নিজের ছবি, কাজ ও জীবনের নানা মুহূর্ত ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করে নেন তিনি।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেসবুকের ভেরিফায়েড পেজে নিজের একটি ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে জীবনের উত্থান-পতন এবং প্রতিকূল সময়েও নিজের ভেতরের আলো ধরে রাখার বিষয়ে একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন তিনি।

পূর্ণিমা লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলো কখনোই তোমার বয়ে চলা আলোর থেকে বেশি উজ্জ্বল হতে দিও না।’

অভিনেত্রীর এই কথায় উঠে এসেছে কঠিন সময়েও ইতিবাচক থাকার বার্তা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, জীবনের নানা ঝড় যেন মানুষের আত্মবিশ্বাস ও ভেতরের আলোকে ম্লান করে দিতে না পারে—পূর্ণিমার কথায় যেন সেই উপলব্ধিই প্রকাশ পেয়েছে।

পূর্ণিমার এই বার্তার সঙ্গে একাত্মতা জানিয়েছেন তাঁর ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও। পোস্টের মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতির কথা জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, ‘ঝড় আসবেই। কিন্তু নিজের ভেতরের আলো যেন কখনো নিভে না যায়- এটাই জীবনের আসল শক্তি।’

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন পূর্ণিমা। নির্মাতা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ১৯৯৭ সালে সিনেমাটি মুক্তি পায়। আর সিনেমাটিতে অভিনয়ের সময় নবম শ্রেণির ছাত্রী ছিলেন পূর্ণিমা। পরবর্তীতে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ সিনেমায় খোলামেলা পোশাকে অভিনয় করে নজর কাড়েন দর্শকদের।

সময়ের সঙ্গে অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিজীবনের নানা উপলব্ধিও উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে। এবার জীবনের উত্থান-পতন নিয়ে দেওয়া তাঁর সংক্ষিপ্ত বার্তাটিও তাই ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ