1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা স্নাতক পাসে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা ছয় বছরেও কাটেনি আম্পানের ক্ষত, দুর্ভোগে ৬ গ্রামের ২৮ হাজার মানুষ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭ মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮ ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

এবার পাকিস্তানেও নোট বাতিলের প্রস্তাব

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ২৩৯ Time View

8এবার বুঝি ভারতের পথেই হাঁটতে চাইছে পাকিস্তান। দুর্নীতি রুখতে দেশ থেকে ১০০০ এবং ৫০০০ টাকার নোট তুলে নেওয়ার প্রস্তাব উঠেছে। মোদি সরকারের নিদর্শন টেনে সরকারের কাছে এই প্রস্তাব রেখেছেন পাকিস্তান পিপলস পার্টির সিনেটর ওসমান সৈফুল্লা খান।

অর্থবিষয়ক স্থায়ী কমিটিকে ওসমান বলেছেন, অবৈধ লেনদেন রুখতে ভারতসহ গোটা বিশ্বে নগদ টাকার ব্যবহার কমছে। পাকিস্তানেরও সেই পথে হাঁটা উচিত। কালো টাকা রুখতে হলে শিগগিরই ৫০০০ ও ১০০০ টাকার নোট বাতিল করতে হবে।

তিনি আরো বলেছেন, এমন ব্যবস্থা নিতে পারলে ব্যাঙ্কের মাধ্যমে টাকার লেনদেন করতে বাধ্য হবে মানুষ। তার প্রস্তাব গ্রহণ করেছেন সিনেটের চেয়ারম্যান সেলিম মান্ডভিওয়ালা। তবে এ ব্যাপারে বাকি সদস্যদের মতামত নেওয়াও জরুরি বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান স্টেট ব্যাঙ্কের আপত্তি সত্ত্বেও ২০০৬ সালে ৫০০০ টাকার নোট চালু করে তৎকালীন পারভেজ মোশাররফ সরকার। তারপর থেকেই ব্যাঙ্কে টাকা রাখার বদলে অবৈধ লেনদেন বাড়তে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ