1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা স্নাতক পাসে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা ছয় বছরেও কাটেনি আম্পানের ক্ষত, দুর্ভোগে ৬ গ্রামের ২৮ হাজার মানুষ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭ মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮ ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

‘আমেরিকা সরে গেলে রাশিয়ার সঙ্গে বৃটেনের যুদ্ধ অনিবার্য!

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ নভেম্বর, ২০১৬
  • ১২৮ Time View

zuddhoবৃটেন: বৃটেনের রাজকীয় বিমান বাহিনী বা আরএএফের সাবেক প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ন্যাটো থেকে আমেরিকা সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।

এর আগে ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গভীর সন্দেহ পোষণ করেছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের গোড়ার দিকে তিনি বলেছেন, ন্যাটো মিত্ররা আক্রান্ত হলে তাদের সহায়তায় হয়ত মার্কিন সেনাবাহিনী এগিয়ে যাবে না। পাশাপাশি তিনি ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর উপদেশ দিয়েছেন।

আর এ প্রেক্ষাপটে ব্রিটিশ সামরিক, বিমান এবং নৌবাহিনীর সাবেক প্রধানরা উদ্বেগ প্রকাশ করেন। তারা আশংকা করেন, ইউরোপকে সতর্ক করার যে কথা বলা হয়েছে তা শুনতে হবে আর না হয়, তাদের ভাষায়, রাশিয়ার অপ্রতিরোধ্য ‘আগ্রাসনের’ ঝুঁকিতে পড়তে হবে।

আরএএফের সাবেক প্রধান স্যার মাইকেল গ্রেডন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরে গেলে পূর্ব ইউরোপকে রক্ষার মতো পর্যাপ্ত শক্তি আর ন্যাটোর থাকবে না।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানন্যাট বলেন, ডোনাল্ড ট্রাম্প ইউরোপের প্রতি নানা হুমকি দিয়েছেন এবং এগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত। বৃটেনের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো উচিত বলেও মনে করেন তিনি। একই অভিমত ব্যক্ত করেন বৃটেনের নৌবাহিনীর সাবেক প্রধান লর্ড ওয়েস্ট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ