1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

প্রেমিকের সঙ্গে স্ত্রীকে ধুমধাম করে বিয়ে দিলেন স্বামী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬
  • ২০৪ Time View

premik-biyeঢাকা : প্রেমিকের সঙ্গে বেশ ধুমধাম করে নিজের স্ত্রীকে বিয়ে দিয়েছেন ফুলচাঁদ নামে এক স্বামী।

ভারতের উত্তরপ্রদেশের ফৈজাবাদের বিকাপুর গ্রামে ব্যতিক্রম এ ঘটনা ঘটেছে।

২০১২ সালে বিয়ে হওয়ার পরে অর্থ আয়ের জন্য তৎক্ষণাৎ গ্রাম ছেড়েছিলেন ফুলচাঁদ। এদিকে স্ত্রী জড়িয়ে পড়েন আরেক পুরুষের প্রেমে। অবশ্য স্ত্রীর সঙ্গে নিয়মিত টেলিফোনে কথা হলেও ঘুণাক্ষরে কিছু বুঝতে পারেননি সেই প্রেমের বিষয়। `হাম দিল দে চুকে সনম` সিনেমায় অজয় দেবগণ যেমন বুকে পাথর রেখে তার স্ত্রী ঐশ্বরিয়াকে প্রেমিক সালমানের কাছে নিয়ে গিয়েছিলেন, তেমন কিছুই বাস্তবে করে দেখিয়েছেন ফুলচাঁদ।

গত ৪ অগাস্ট ফুলচাঁদ যখন বাড়ি ফেরেন, স্ত্রী চন্দা নিজের মুখেই স্বীকার করেন সূরজ নামে একজনের সঙ্গে তার সম্পর্কের কথা। জানান, বিয়ের আগে থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে বাড়ির চাপে সে বিয়ে করতে বাধ্য হয়েছেন। মাঝের সময়েও দুজনে দেখা-সাক্ষাৎ করেছেন বলে জানান।

ঘটনা শুনে প্রথমে খুব রেগে যান ফুলচাঁদ, ভীষণ দুঃখও পান। তবে সব সামলে নিয়ে সিদ্ধান্ত নেন স্ত্রীকে বিয়ে দেবেন প্রেমিকের সঙ্গে। সেইমতো বাবা-মায়ের সঙ্গে কথা বলে পঞ্চায়েতের সঙ্গে রীতিমতো লড়াই করে সবাইকে রাজি করিয়ে সূরজ ও চন্দার বিয়ে দিয়েছেন ফুলচাঁদ।

প্রথমে গররাজি বিকাপুরের পঞ্চায়েত প্রধান পুরো ঘটনায় সালাম দিয়েছেন ফুলচাঁদকে। আর ফুলচাঁদ নিজে জানিয়েছেন, আমি খুশি কারণ চন্দা আমার সবটাই সত্যি কথা বলেছে এবং আমার উপরে বিশ্বাস রেখেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ