1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

ভারতে প্রতি ঘণ্টায় ২১ জন আত্মহত্যা করে?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ৩২৬ Time View

নয়াদিল্লি ২৯ অক্টোবর : ভারতে আত্মহত্যার হার বাড়ছে আশংকাজনকভাবে। সরকারি হিসাবে প্রতি ঘণ্টায় সেখানে ২১ জন মানুষ আত্মহত্যা করেন। গত শুক্রবার ভারত সরকার প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে আত্মহত্যার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, পুরুষদের মধ্যে বেশিরভাগ আত্মহত্যা করে অর্থনৈতিক সংকটের কারণে। অপরদিকে নারীদের আত্মহত্যার মূল কারণ পারিবারিক চাপ এবং যৌতুকের দাবি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, ১২০ কোটি জনসংখ্যার দেশে ভারতে গত বছর প্রায় এক লাখ ৩৫ হাজার মানুষ আত্মহত্যা করেছে। ২০০৯ সালের তুলনায় ২০১০ সালে প্রতি লাখে আত্মহত্যা হার বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪ জনে। ২০১০ সালে এই হার ছিল ১০ দশমিক ৯।

২০০৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে আত্মহত্যা প্রবণ দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান ৪১তম দেখানো হয়েছে।

মোট জনসংখ্যার হিসাবে বিশ্বের মোট আত্মহত্যার ২০ শতাংশই ঘটে ভারতে।

গত কয়েক বছর ধরে ভারতের প্রত্যন্ত কিছু অঞ্চলে ঋণের দায়ে কৃষকদের আত্মহত্যার ঘটনা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এই ঘটনা ব্যাপকভাবে আলোচিত হয়েছে তবে স্থানীয় সরকারগুলো বরাবরই এই খবর অস্বীকার করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ