1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসি মহাসচিবের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু যে কারণে আমেরিকা থেকে হঠাৎ ভিডিও বার্তা দিলেন মৌসুমী সমাজ পরিবর্তন করবে এমন সিনেমা দরকার: তথ্যমন্ত্রী প্রিমিয়ার লিগের দলবদল, অর্ধডজন ক্রিকেটার চান এক কোটি টাকা পারিশ্রমিক! বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ যেভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ফটিকছড়িতে আকস্মিক বন্যায় প্লাবিত ৫ গ্রাম একক চরিত্রের উপস্থাপনায় নাটক ‘হ্যাপি ডেজ’, ২ দিনে ৪ প্রদর্শনী ঢাকাসহ আশপাশের এলাকায় আরও মেট্রোরেল নির্মাণ করা প্রয়োজন : পরিকল্পনা প্রতিমন্ত্রী

সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ Time View

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখি এলাকার বৃটানিকা সুইমিংপুলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দীপাঞ্জন ঘোষ প্রিয়ম (২০) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের রতনকান্দি গ্রামের কৃষ্ণ দুলাল ঘোষ ও চম্পা ঘোষের ছেলে। তার পরিবার ঢাকার মোহাম্মদপুরে থাকে। প্রিয়ম বিশ্ববিদ্যালয়সংলগ্ন সুরমা আবাসিক এলাকার একটি মেসে থাকতেন।

নিহতের সহপাঠী ফায়াজ নবী জানান, তারা তিন বন্ধু নিয়মিত ওই সুইমিংপুলে সাঁতার কাটতে যেতেন। বুধবার বিকেল ৫টার দিকে তারা সাঁতার শুরু করেন। প্রিয়ম সাতার জানেন বলে তাদের সঙ্গে যান। সাঁতার কাটার সময় তিনি দু-একবার ৯ ফুট গভীর অংশে গিয়ে আবার ফিরে আসেন। পরে কখন তিনি আবার ওই অংশে চলে যান, তা তারা খেয়াল করেননি।

ফায়াজ আরও জানান, বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সুইমিংপুলের কর্মীরা প্রিয়মকে ৯ ফুট গভীর পানি থেকে উদ্ধার করেন। তখন তার শরীরে ঝাঁকুনি দিলে তিনি বমি করেন এবং শ্বাস নিচ্ছিলেন। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

বৃটানিকা সুইমিংপুলের ইনস্ট্রাক্টর আমিরুল ইসলাম আবু বলেন, নিয়ম অনুযায়ী সাঁতার না জানা ব্যক্তিদের ৬ ফুটের বেশি গভীর পানিতে নামতে নিষেধ করা হয়। প্রিয়ম ৯ ফুট গভীর অংশে চলে গিয়েছিলেন। এক কর্মী তাকে পানির কিছুটা নিচে চিত হয়ে ভাসতে দেখে বিষয়টি জানান। পরে তাকে উদ্ধার করে ঝাঁকুনি দিলে তিনি বমি করেন এবং হালকা শ্বাস নিচ্ছিলেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে নগরীর দরগাহ গেটসংলগ্ন নূরজাহান হাসপাতালে নেওয়া হয়।

শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. মো. মোখলেছুর রহমান বলেন, দুর্ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। প্রিয়মের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসার পর ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আপাতত মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে।

তিনি আরও বলেন, সুইমিংপুল কর্তৃপক্ষের কোনো অবহেলা বা তদারকির ঘাটতি ছিল কি না, তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা হবে। কোনো গাফিলতির প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট বিমানবন্দর থানার তদন্তকারী কর্মকর্তা (পরিদর্শক) আব্দুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী ওই সুইমিংপুলে সাঁতার কাটতে যান। পরে ডুবন্ত অবস্থায় এক শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ