1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম ও চাকরিচ্যুতদের মতিঝিলে অবস্থান রাজশাহীতে মিনারেল ওয়াটার প্রতিষ্ঠানকে জরিমানা ১০ হাজার টাকা স্নাতক পাসে নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, কর্মস্থল ঢাকা ছয় বছরেও কাটেনি আম্পানের ক্ষত, দুর্ভোগে ৬ গ্রামের ২৮ হাজার মানুষ রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৭৭ মাগুরা জেলা কারাগারে থাকা কয়েদির ঢামেকে মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১৬৮ ‘জীবনে উত্থান-পতন আসবেই’, হঠাৎ কেন এমন কথা বললেন পূর্ণিমা? ৩ অক্টোবর শুরু হচ্ছে এনসিএল, সূচি প্রকাশ আরব সাগরে ভারতীয় যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি নৌযানের সংঘর্ষ

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট থেকে মুসলিমবিরোধী বিবৃতি গায়েব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬
  • ১০১ Time View

30ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট থেকে তার মুসলিমবিরোধী বিবৃতি মুছে ফেলা হয়েছে। অথচ ভোটের আগে মুসলিমবিরোধী নানা বক্তব্য, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ মুসলিমদের দেশ থেকে বের করে দেয়ার ঘোষণার মতো কিছু বক্তব্য দিয়ে ব্যাপক আলোড়ন ফেলেছিলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট থেকে তার বিবৃতি মুছে ফেলার বিষয়টি জানিয়েছে ইন্ডিপেন্ডেন্ট।

ইন্ডিপেন্ডেন্টের খবরে বলা হয়েছে, ওয়েবসাইটের যে পেজে ওই বিবৃতি ছিলো সেই পেজে যেতে চাইলে, তা এখন অন্য পেজে রিডেক্ট করছে।

৮ নভেম্বর ভোটের দিনও পেজটি পাওয়া যাচ্ছিল। পরে রাতে সেটি সরিয়ে ফেলা হয়।

তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য পাওয়া যায়নি। ট্রাম্পের ওয়েবসাইটের কোনো পেজ সরিয়ে ফেলার ঘটনা এবারই প্রথম নয়।

২৭৯ ইলেক্টোরাল ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ভোটের আগে সবক’টি জরিপে প্রতিদ্বন্দ্বী হিলারির চেয়ে পিছিয়ে ছিলেন তিনি। নির্বাচনের ফল আসার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্পবিরোধী বিক্ষোভ চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ