1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্বাচনি ওয়াদা বাস্তবায়নে সব বাধা প্রতিহত করা হবে: জয়নুল আবদিন ফারুক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রাম্পের ‘নজিরবিহীন ঘোষণা’য় ভেনেজুয়েলার তেলক্ষেত্র যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে ইংল্যান্ডের সঙ্গে খেলা বয়কটের হুমকি পিসিবির, জানতেন না সরফরাজ-বাবররা ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল অস্ট্রেলিয়া থেকে ফিরে ম্যাকাই টেস্ট নিয়ে হতাশা প্রকাশ তালহার সিনেমায় ফিরছেন বাপ্পারাজ

মেসিকে ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনার কথার লড়াই

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০১৬
  • ১১৮ Time View

বাংলাদেশ সময় শুক্রবার সকালে রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের ম্যাচে নিজেদের মাঠ বেলো হরিজন্তেতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ব্রাজিল।

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মাঠে নামার আগে প্রতিপক্ষকে কিছুটা উসকে দিতেই হয়তো প্রাতোর এমন দাবি।

আর্জেন্টিনার একটি পত্রিকাকে তিনি বলেন, “তারা (ব্রাজিল) জানে লিও কতটা কঠিন। তারা একটু ভীত। কিংবা হয়তো আরেকটু বেশি (ভয় পাচ্ছে তারা)।”

কুঁচকির চোটের কারণে বাছাইপর্বে গত তিন ম্যাচে খেলতে পারেননি মেসি। দলের সবচেয়ে বড় তারকাকে ছাড়া এর কোনোটিতেই জিততে পারেনি আর্জেন্টিনা।

নিজেদের মাঠে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারার আগে মেরিদাতে ভেনেজুয়েলা আর লিমাতে পেরুর সঙ্গে দুটি ম্যাচে ২-২ গোলে ড্র করে তারা।

টানা তিন ম্যাচে জয়শূন্য থাকা আর্জেন্টিনা ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।

মেসিকে ফিরে পেয়ে আর্জেন্টিনার এবার কক্ষপথে ফেরার লক্ষ্য। আর তা যদি হয়, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে।

অন্য দিকে, দুই বছর আগে এই মাঠেই বিশ্বকাপের সেমি-ফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে পর্যদুস্ত হয়েছিল স্বাগতিকরা। আর্জেন্টিনাকে হারিয়ে সে কষ্টে এবার কিছুটা প্রলেপ দিতে চায় ব্রাজিল। নতুন কোচ তিতে দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণ ছন্দে আছে ব্রাজিল; টানা চারটি ম্যাচ জিতেছে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ