1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড অর্জন করলো লা মেরিডিয়ান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ১১৬ Time View

1হোটেল সেবা খাতের অন্যতম সম্মানজনক ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড ২০১৬ অর্জন করেছে লা মেরিডিয়ান ঢাকা। যাত্রা শুরুর মাত্র এক বছরের মধ্যেই লা মেরিডিয়ান ঢাকার এই অর্জন। এ বছরের অক্টোবরের শেষ সপ্তাহে কাতারের দোহায় অনুষ্ঠিত ১০ম ওয়ার্ল্ড  লাক্সারি হোটেল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে `বেস্ট লাক্সারি সিটি হোটেল` ক্যাটগরিতে এই অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।

২০১৫ সালের নভেম্বরে আনুষ্ঠানিক যাত্রা শুরুর এক বছরের মধ্যে আন্তর্জাতিক মানের সেবা এবং গ্রাহক সন্তুষ্টির মানদন্ডে `টুডে`স ট্রাভেলার অ্যাওয়াডর` ও ট্রিপ অ্যাডভাইজার প্রদত্ত `সার্টিফিকেট অফ এক্রিলেন্স` এর মতো অত্যন্ত সম্মানজনক দুটি অ্যাওয়ার্ড অর্জন করে লা মেরিডিয়ান ঢাকা।

এক বছর পূর্তি উদযাপনের সময় আন্তর্জাতিক এই সম্মাননা  অর্জনকে স্বীকৃতি এবং আগামী দিনের অনুপ্রেরণা হিসেবে দেখছে লা মেরিডিয়ান ঢাকা।  আন্তর্জাতিক মানের সেবা ও সুযোগ-সুবিধা প্রদানে নির্দিষ্ট মানদন্ড অনুসরণ, হোটেলের বৈচিত্রময় আধুনিক নকশা সব মিলিয়ে গ্রাহক সন্তুষ্টির স্বীকৃতি হিসেবে এই অর্জন বলে বিশ্বাস করে প্রতিষ্ঠানটি। এই অর্জন আমাদের জন্য বাড়তি সম্মাননা বয়ে এনেছে যা আগামী দিনে আরো ভালো সেবা প্রদানে আমাদের উৎসাহিত করবে।

ওয়ার্ল্ড লাক্সারি হোটেল অ্যাওর্য়াড বিশ্বব্যাপি পর্যটন শিল্পখাতের জন্য অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে স্বীকৃত। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এখাতের সেরাদের স্বীকৃতি দেয়া হয়। এই শিল্পে যারা অভিনবত্ব এবং নান্দনিক পরিবর্তন এনেছে সেইসব প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ডের ১০বছর পূর্তিতে পুরস্কৃত করা হয়েছে। প্রতিবছর পর্যটন শিল্পের অতিথিদের অভিজ্ঞতা এবং প্রতিক্রিয়ার মাধ্যমে ৬০টি বিভাগে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ