1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এবারের স্থানীয় নির্বাচনে কারা পাবেন বিএনপির মনোনয়ন, জানালেন ভারপ্রাপ্ত মহাসচিব ঘুমের মধ্যেই মারা গেলেন অভিনেতা অনুজ, বয়স হয়েছিল ৩৩ ‘কিং’ সিনেমার প্রথম গান: শাহরুখ-দীপিকার ‘তু মিল যায়ে’ ডিসেম্বরে বড়পর্দায় সজল-অধরা জুটির প্রথম সিনেমা শুটিং সেটে গোপনে ভিডিও ধারণ, সতর্ক করলেন অভিনেত্রী বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম সুখী দেশ ফিনল্যান্ডে সিঙ্গেলদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ, আবেদন করবেন যেভাবে শ্রমিক বিক্ষোভ: ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৪ ঘণ্টা যান চলাচল বন্ধ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী ঢাকা রাজিব পরিবহন বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

খেলতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০১৬
  • ১৩৮ Time View

17ঝিনাইদহে খেলতে গিয়ে শুভ্র পাল (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার টিকেরী বাজারে এ ঘটনা ঘটে।

শুভ্র পাল জিতড়ভবানীপুর গ্রামের পল্লী চিকিৎসক ভবানী পালের ছেলে এবং সারা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে শুভ্র টিকারী গ্রামের সারা প্রি-ক্যাডেট স্কুলে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় শুভ্র বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে ক্রিকেট বল পাশের ঘরের চালায় আটকে যায়।

পরে বলটি আনতে ওই ঘরের চালায় উঠতে গেলে তার মাথায় ইট খুলে পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ্রর মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ