1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব প্রধানমন্ত্রীর ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে দুই দেশের সুবিধাজনক সময়ে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তারেক রহমান নিজের ক্যানসার নিয়ে দুঃসংবাদ দিলেন অভিনেত্রী সামিয়া আফরিন বিশ্ববাজারে কমল তেলের দাম

জাতীয় লিগে খুলনা নারী দলের টানা চতুর্থ শিরোপা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ এপ্রিল, ২০১২
  • ১৬২ Time View

জাতীয় ক্রিকেট লিগে টানা চতুর্থ শিরোপা জিতেছে খুলনার নারী দল। পঞ্চম আসরের ফাইনালে শনিবার ঢাকা বিভাগকে ৮৬ রানে হারিয়েছে তারা।

শেখ আবু নাসের স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ পায় স্বাগতিক খুলনা। সালমা শারমিন ৬৩, তাহিন তাহেরা ২০ ও তাজিয়া আক্তার অপরাজিত ৩১ রান করেন। ঢাকার মঞ্জিলা খাতুন ও তিথি রানী দুটি করে উইকেট নেন।

জবাব দিতে নেমে প্রথম আসরের চ্যাম্পিয়ন ঢাকা বিভাগের নারী দলটি সবকটি উইকেট হারিয়ে ফেলে ৭৭ রানে। লতা মন্ডল ৭৭ বলে ৩৬ রান করলেও বাকিরা ক্রিজে যাওয়া আসার মধ্যেই ছিলেন।

খুলনার শুকতারা রহমান তিনটি ও রুমানা আহমেদ চারটি উইকেট নিয়ে প্রতিপক্ষের ইনিংসে ধ্বস নামিয়েছেন। অধিনায়ক সালমা খাতুন ১০ ওভারে ১০ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন খুলনার সালমা শারমিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ