1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

জন্মদিন বিরাটের পাশে আনুশকা

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ১৪৪ Time View

70রাজকোট: চুপিচুপি রাজকোট থেকে ঘুরে এলেন আনুশকা। না, ছবির প্রচার বা শ্যুটিংয়ের জন্য নয়। প্রেমিক বিরাট কোহলির জন্মদিন পালন করতেই সব কাজ ফেলে সেখানে ছুটে গিয়েছিলেন তিনি। ৯ নভেম্বর থেকে রাজকোটে ভারত–ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু। প্রস্তুতি নিতে এখন সেখানেই রয়েছেন কোহলি।

এ দিকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রচারপর্ব মিটে যাওয়ায় ছুটির মেজাজে আনুশকাও। তাই জন্মদিনে বিরাটকে খুশি করতে রওনা দেন তিনি। অনুশীলন সেরে কিছুক্ষণ নিভৃতে সময় কাটান। তারপর কিছু বন্ধুর সঙ্গে নৈশভোজ সারেন।

শুরু থেকেই সম্পর্ক নিয়ে বিশেষ রাখঢাক করেননি বিরাট এবং আনুশকা। বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত রেখে হাসিমুখে পোজ দিয়েছেন। কিন্তু এ বছরের গোড়াতেই গোল বাঁধে। মত পার্থক্যের জেরে দু’জনের মধ্যে বনিবনা হচ্ছে না বলে খবর আসে। টুইটারে একে অপরকে ‘আনফলো’ করে দেওয়ায় জল্পনা আরও বাড়ে।

কিন্তু কয়েক মাস যেতেই সব জল্পনায় জল ঢেলে দেন এই যুগল। ছবির প্রচারপর্ব মিটিয়ে তিন–চারদিন আগেই বিরাটের সঙ্গে আই এস এল–এর ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন আনুশকা। সেখান থেকে গোয়ার একটি রেস্তোরাঁয় নৈশভোজ সারতে গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ