1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

ঢাকায় ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট ১০ নভেম্বর

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০১৬
  • ২৬৩ Time View

63ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ। রাজধানীর ওয়েস্টিন হোটেলে ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে এই সামিট।

‘ড্রাইভিং দ্য সাস্টেইনেবল এজেন্ডা’ থিম নিয়ে ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ-এর উদ্যোক্তা হচ্ছে বিল্ড বাংলাদেশ এবং এটি আয়োজন করছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এই সম্মেলনে রয়েছে বেশ কিছু কি-নোট সেশনস। এছাড়াও থাকবে আন্তর্জাতিক এবং স্থানীয় বরেণ্য ব্যক্তিত্বদের নিয়ে চারটি প্যানেল আলোচনা।

এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে বিশ্বব্যাপী ইমপ্যাক্ট ইনভেস্টিং মার্কেটের গুরুত্ব অনুধাবন করা এবং বাংলাদেশে এই মার্কেটের সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন।  এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ডক্টর খাইরুল হোসেইন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট এর এক্সিকিউটিভ চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম। সম্মেলনে সূচনা বক্তব্য রাখবেন বিল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আর্কিটেক্ট ফরহাদুর রেজা।

সম্মেলনের প্রধান আকর্ষণ হচ্ছে কি-নোট সেশন এবং প্যানেল ডিসকাশন। সম্মেলনে চারটি বিশেষ প্যানেল ডিসকাশন হবে চারটি শিল্পের উপর। শিল্পগুলো হচ্ছে, ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট  ফিনান্সিয়াল ইন্সিটিউশন, এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি, রেডিমেড গার্মেন্টস (আরএমজি) এবং হেলথ ও ওয়েল বিইং। বিজ্ঞপ্তি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ